হোমে ফিরে যান
Ruap Solution Partner

Ruap Solution Local Partner Registration

রুয়াপ এলাকার বাসিন্দাদের দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য ও সেবা দ্রুত পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাদের সাথে যুক্ত হোন। নিচের ফর্মটি সম্পূর্ণ পূরণ করুন।

ধাপ 1 / 5: ঘোষণা ও সম্মতি

১. শর্তাবলী ও সম্মতি

আমাদের শর্তাবলী মনোযোগ দিয়ে পড়ুন এবং সম্মতি প্রদান করুন।


১. পরিচিতি

Ruap (Rajuk Uttara Apartment Project) এলাকার বাসিন্দাদের দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য ও সেবা দ্রুত পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্থানীয় দোকান, ব্যবসা প্রতিষ্ঠান এবং হোম-বেজড উদ্যোক্তাদের নিয়ে একটি নির্ভরযোগ্য নেটওয়ার্ক তৈরি করছে।

বর্তমানে সকল অর্ডার Ruap Solution টিম গ্রহণ করবে এবং WhatsApp বা ফোন কলের মাধ্যমে সংশ্লিষ্ট পার্টনারের কাছে পাঠাবে। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী নতুন প্রযুক্তি ও সুবিধা যুক্ত করা হতে পারে।

২. শর্তাবলী

নিবন্ধনের মাধ্যমে আপনি নিচের সকল শর্তে সম্মতি প্রদান করছেন।

২.১ অর্ডার গ্রহণ

Ruap Solution থেকে WhatsApp অথবা ফোনের মাধ্যমে অর্ডার পাঠানো হবে। অর্ডার পাওয়ার পর যত দ্রুত সম্ভব অর্ডার গ্রহণ করবেন অথবা গ্রহণ করা সম্ভব না হলে তা জানাবেন।

২.২ অর্ডার বাতিল

অর্ডার নিশ্চিত করার পর যথাযথ কারণ ছাড়া বাতিল করা যাবে না। বারবার অর্ডার বাতিল করা বা দীর্ঘসময় রেসপন্স না করলে Ruap Solution প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে।

২.৩ সাময়িকভাবে বন্ধ থাকলে

কোনো কারণে অর্ডার গ্রহণ করা সম্ভব না হলে (যেমন— ছুটি, অসুস্থতা, দোকান বন্ধ, স্টক সমস্যা) আগে থেকেই Ruap Solution কর্তৃপক্ষকে জানাতে হবে।

২.৪ সময়মতো প্রস্তুত করা

নির্ধারিত সময়ের মধ্যে পণ্য প্রস্তুত রাখতে হবে। অপ্রত্যাশিত কোনো বিলম্ব হলে যত দ্রুত সম্ভব Ruap Solution-কে জানাতে হবে।

২.৫ পণ্যের মান

সমস্ত পণ্য ও সেবা ভালো মানের হতে হবে। খাবারের ক্ষেত্রে পরিচ্ছন্ন পরিবেশে প্রস্তুত করতে হবে, স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে এবং বাসি বা নিম্নমানের খাবার সরবরাহ করা যাবে না।

২.৬ ছবি ও তথ্যের সত্যতা

অ্যাপে ব্যবহৃত ছবি ও তথ্য অবশ্যই আপনার নিজস্ব এবং বাস্তব পণ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রদান করা যাবে না।

২.৭ মূল্য

পণ্যের মূল্য পরিবর্তন হলে Ruap Solution-কে জানাতে হবে। গ্রাহকের কাছে ভিন্ন মূল্য দাবি করা যাবে না যদি না আগে থেকে Ruap Solution-এর সাথে সমন্বয় করা হয়।

২.৮ স্টক সমস্যা

কোনো পণ্য স্টকে না থাকলে সঙ্গে সঙ্গে Ruap Solution-কে জানাতে হবে। Ruap Solution-এর অনুমতি ছাড়া বিকল্প পণ্য সরবরাহ করা যাবে না।

২.৯ রিপ্লেসমেন্ট ও রিফান্ড

ভুল পণ্য, নষ্ট পণ্য, নিম্নমানের পণ্য বা গুরুতর ত্রুটিপূর্ণ সেবার ক্ষেত্রে পার্টনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। প্রয়োজনে রিপ্লেসমেন্ট অথবা রিফান্ড প্রদান করতে হতে পারে।

২.১০ যোগাযোগ

Ruap Solution কর্তৃপক্ষের ফোন, WhatsApp বা মেসেজের যথাসম্ভব দ্রুত উত্তর দিতে হবে। গ্রাহকের সাথে সবসময় ভদ্র ও পেশাদার আচরণ বজায় রাখতে হবে।

২.১১ কমিশন নীতিমালা

বর্তমানে Ruap Solution-এ তালিকাভুক্ত হওয়ার জন্য কোনো রেজিস্ট্রেশন ফি বা কমিশন প্রযোজ্য নয়। ভবিষ্যতে ব্যবসার প্রয়োজনে নীতিমালায় পরিবর্তন হলে সকল পার্টনারকে যথাসময়ে জানানো হবে।

২.১২ তথ্য যাচাই

Ruap Solution প্রয়োজনবোধে জাতীয় পরিচয়পত্র, ঠিকানা, মোবাইল নম্বর এবং ব্যবসার তথ্য যাচাই করার অধিকার সংরক্ষণ করে। ভুল তথ্য প্রদান করলে নিবন্ধন বাতিল হতে পারে।

২.১৩ নিষিদ্ধ পণ্য

আইন দ্বারা নিষিদ্ধ কোনো পণ্য বা সেবা Ruap Solution-এর মাধ্যমে বিক্রি বা সরবরাহ করা যাবে না।

২.১৪ তথ্যের গোপনীয়তা

Ruap Solution পার্টনারদের ব্যক্তিগত তথ্য শুধুমাত্র পরিচয় যাচাই, যোগাযোগ এবং ব্যবসায়িক প্রয়োজনে ব্যবহার করবে। আইনগত বাধ্যবাধকতা ছাড়া তৃতীয় পক্ষের কাছে ব্যক্তিগত তথ্য প্রকাশ করা হবে না।

২.১৫ অংশীদারিত্ব

Ruap Solution এবং পার্টনার উভয়ই স্বাধীন ব্যবসায়িক সত্তা। Ruap Solution অর্ডার সমন্বয় এবং গ্রাহকের সাথে যোগাযোগের দায়িত্ব পালন করবে। পার্টনার নিজ দায়িত্বে পণ্য বা সেবা প্রস্তুত ও সরবরাহ করবেন।

২.১৬ অধিকার সংরক্ষণ

Ruap Solution প্রয়োজনবোধে যেকোনো পার্টনারের নিবন্ধন স্থগিত বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে, যদি নিয়ম ভঙ্গ করা হয়, গ্রাহকের অভিযোগ বারবার প্রমাণিত হয়, প্রতারণামূলক কার্যক্রমে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় বা প্ল্যাটফর্মের সুনাম ক্ষুণ্ন হয়।

২.১৭ মার্কেটিং ও প্রমোশন

Ruap Solution-এর সাথে যুক্ত হলে পার্টনারকে তাদের ফেসবুক পেজ বা সোশ্যাল মিডিয়ায় অর্ডার করার জন্য আমাদের অ্যাপের লিংক শেয়ার করতে হবে। এছাড়া যাদের ফিজিক্যাল দোকান রয়েছে, তাদের দোকানের ফ্রন্ট ডেস্কে আমাদের অ্যাপের কিউআর কোড (QR Code) সম্বলিত একটি ছোট টেবিল স্ট্যান্ড প্রদর্শন করতে হবে যেন সবাই এই অ্যাপ থেকে অর্ডার করে।

৩. ঘোষণা

  • উপরোক্ত সকল তথ্য সঠিক।
  • Ruap Solution-এর সকল নীতিমালা ও শর্তাবলী আমি পড়েছি।
  • আমি এসব শর্ত মেনে Ruap Solution-এর পার্টনার হিসেবে কাজ করতে সম্মত।